টাকা ফেরত নীতি

সর্বশেষ হালনাগাদ: ২২ সেপ্টেম্বর ২০২৬ · Jagat IT Limited

Read in English

১. মূল কথা

আমরা আগে আপনার আবেদন যাচাই করি, অনুমোদন দিই, তারপর টাকা চাই। তাই যে সেবা দেওয়া সম্ভব নয় তার জন্য টাকা নেওয়ার সুযোগই কম। তবু নিচের যেকোনো অবস্থায় টাকা ফেরত দেওয়া হয়।

২. পুরো টাকা ফেরত

  • টাকা দেওয়ার পর অপারেটর আপনার নিবন্ধন বাতিল করলে, সেটআপ ফি পুরো ফেরত
  • টাকা দেওয়ার পর আমরা কোনো কারণে সেবা চালু করতে না পারলে, পুরো ফেরত
  • একই লেনদেনের টাকা ভুল করে দুবার কাটা হলে, বাড়তিটা পুরো ফেরত
  • সেবা চালুর আগে আপনি নিজে আবেদন তুলে নিলে, সেটআপ ফি পুরো ফেরত

৩. যা ফেরতযোগ্য নয়

  • নম্বর চালু হয়ে যাওয়ার পর সেটআপ ফি, কারণ নিবন্ধন ও বসানোর কাজ তখন সম্পন্ন
  • যে মাস শুরু হয়ে গেছে সেই মাসের মাসিক ফি
  • ইতিমধ্যে কথা বলে খরচ হওয়া কলের টাকা
  • শর্তাবলি ভাঙার কারণে সেবা বন্ধ হলে

৪. না ব্যবহার হওয়া ব্যালেন্স

সেবা বন্ধ করলে কলের জন্য রিচার্জ করা টাকার যেটুকু ব্যবহার হয়নি, সেটা আবেদন করলে ফেরত দেওয়া হয়। শুধু পেমেন্ট গেটওয়ে যে চার্জ কেটেছে সেটুকু বাদ যায়।

৫. কীভাবে চাইবেন

billing@jagatitlimited.com এ লিখুন, সাথে আবেদন নম্বর (CR- দিয়ে শুরু), কোন নম্বর থেকে বা কোন পথে টাকা দিয়েছিলেন, আর কারণ। সেবা চালুর আগে টাকা ফেরত চাইতে হবে টাকা দেওয়ার ৩০ দিনের মধ্যে।

৬. কতদিনে পাবেন

আবেদন পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাই। অনুমোদিত হলে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে যে পথে টাকা দিয়েছিলেন সেই পথেই ফেরত যায়। কার্ডে দিলে ব্যাংকের নিয়মে আরও কয়েক দিন লাগতে পারে।

৭. সেবা বন্ধ করা

যেকোনো সময় support@jagatitlimited.com এ লিখে সেবা বন্ধ করতে পারেন। পরের মাস থেকে আর মাসিক ফি লাগবে না।


Refund and Cancellation Policy

Last updated: 22 September 2026 · Jagat IT Limited

1. The basic rule

We review and approve your application before asking for payment, so there is little chance of paying for a service we cannot deliver. Even so, refunds are given in any of the cases below.

2. Full refund

  • If the operator rejects your registration after payment, the setup fee is refunded in full
  • If we are unable to activate the service after payment for any reason, a full refund is given
  • If you are charged twice for the same transaction, the extra amount is refunded in full
  • If you withdraw your application before the service is activated, the setup fee is refunded in full

3. Non-refundable

  • The setup fee once the number has been activated, as registration and setup are complete
  • The monthly fee for a month that has already started
  • Charges for calls already made
  • Services terminated for breach of our Terms and Conditions

4. Unused balance

If you cancel, any unused call credit you topped up is refunded on request, less only the fee charged by the payment gateway.

5. How to request

Write to billing@jagatitlimited.com with your application number (starting with CR-), the number or method you paid with, and the reason. Refunds before activation must be requested within 30 days of payment.

6. Timeline

We respond within 3 working days of receiving your request. Approved refunds are returned to the original payment method within 7 to 10 working days. Card refunds may take a few additional days depending on your bank.

7. Cancellation

You can cancel at any time by writing to support@jagatitlimited.com. No monthly fee will be charged from the following month.