গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২২ সেপ্টেম্বর ২০২৬ · Jagat IT Limited

Read in English

১. কোন তথ্য নেওয়া হয়

  • আবেদনের তথ্য: নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম তারিখ, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পেশা
  • কাগজপত্র: জাতীয় পরিচয়পত্রের ছবি, পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনে ট্রেড লাইসেন্স
  • সেবা চালু হলে: আপনার নম্বরে আসা ও যাওয়া কলের সময়, সময়কাল, মেনুতে কী চাপা হয়েছে, আর প্যাকেজে থাকলে কলের রেকর্ডিং
  • টাকার তথ্য: কত টাকা, কোন পথে, লেনদেন নম্বর। কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পিন বা পাসওয়ার্ড আমরা কখনো দেখি না, ওগুলো পেমেন্ট গেটওয়ের নিরাপদ পাতায় দেওয়া হয়

২. কেন নেওয়া হয়

বাংলাদেশের নিয়মে প্রতিটি টেলিফোন নম্বরের পেছনে একজন শনাক্তযোগ্য ব্যক্তি থাকতে হয়। তাই আপনার পরিচয়ের তথ্য অপারেটর ICC Communication Ltd এর নিবন্ধনের কাজে তাদের কাছে পাঠানো হয়। এর বাইরে তথ্যগুলো ব্যবহার হয় শুধু আপনাকে সেবা দেওয়া, বিল করা আর আপনার সাথে যোগাযোগের জন্য।

৩. কে দেখতে পায়

  • আমাদের অনুমোদিত কর্মী, শুধু আবেদন যাচাই ও সেবা চালানোর কাজে। কে কখন কোন কাগজ খুলেছে তা লিখে রাখা হয়
  • ICC Communication Ltd, নিবন্ধনের কাজে
  • পেমেন্ট গেটওয়ে, শুধু লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য
  • আইন অনুযায়ী বাধ্য হলে সরকারি কর্তৃপক্ষ

আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।

৪. কতদিন রাখা হয়

  • জাতীয় পরিচয়পত্র ও ছবি: নম্বর চালু হওয়ার ১ বছর পর নিজে থেকে মুছে যায়। আবেদন বাতিল হলে ৯০ দিন পর মুছে যায়
  • আবেদনের মূল তথ্য ও লেনদেনের হিসাব: আইন ও হিসাবরক্ষণের প্রয়োজনে সেবা চলাকালীন এবং তার পরে যতদিন আইনে লাগে
  • কলের রেকর্ডিং: প্যাকেজের নিয়ম অনুযায়ী সীমিত সময়, তারপর নিজে থেকে মুছে যায়

৫. কীভাবে সুরক্ষিত রাখা হয়

কাগজপত্র কোনো পাবলিক লিংকে রাখা হয় না, শুধু লগইন করা অনুমোদিত কর্মী দেখতে পারেন। সাইটের সব যোগাযোগ HTTPS এ এনক্রিপ্ট করা। সার্ভার বাংলাদেশে ও আমাদের নিয়ন্ত্রণে।

৬. কুকি

সাধারণ গ্রাহকের জন্য আমরা কোনো ট্র্যাকিং বা বিজ্ঞাপনের কুকি ব্যবহার করি না। শুধু আমাদের কর্মীদের লগইন ধরে রাখার জন্য একটি প্রয়োজনীয় কুকি আছে।

৭. আপনার অধিকার

আপনার কাছে আমাদের কী তথ্য আছে জানতে, ভুল সংশোধন করতে, বা সেবা বন্ধের পর মুছে ফেলতে চাইলে support@jagatitlimited.com এ লিখুন। আইনে যা রাখা বাধ্যতামূলক তা ছাড়া বাকিটা আমরা মুছে দেব।


Privacy Policy

Last updated: 22 September 2026 · Jagat IT Limited

1. Information we collect

  • Application details: name, organisation name, mobile number, email, date of birth, parents’ names, present and permanent address, occupation
  • Documents: National ID image, passport-size photograph, and a trade licence where applicable
  • Once the service is active: time and duration of calls to and from your number, menu options pressed, and call recordings where included in your package
  • Payment details: amount, method and transaction reference. We never see your card or mobile banking PIN or password; these are entered on the payment gateway’s secure page

2. Why we collect it

Bangladeshi regulation requires every telephone number to be linked to an identifiable person. Your identity details are therefore sent to the operator ICC Communication Ltd for registration. Otherwise, the information is used only to provide the service, bill you and contact you.

3. Who can see it

  • Our authorised staff, only to verify applications and run the service. Every document view is logged
  • ICC Communication Ltd, for registration
  • The payment gateway, limited to what the transaction requires
  • Government authorities where required by law

We never sell your information or share it for advertising.

4. How long we keep it

  • National ID and photograph: deleted automatically one year after the number is activated, or 90 days after an application is rejected
  • Core application details and transaction records: for as long as the service runs and afterwards for as long as the law requires
  • Call recordings: for a limited period according to your package, then deleted automatically

5. How we protect it

Documents are never stored at a public link and can only be viewed by logged-in authorised staff. All traffic to this site is encrypted with HTTPS. Our servers are located in Bangladesh and under our control.

6. Cookies

We do not use tracking or advertising cookies for customers. The only cookie is a necessary one that keeps our staff logged in.

7. Your rights

To find out what information we hold about you, correct it, or ask for it to be deleted after cancellation, write to support@jagatitlimited.com. We will delete everything except what the law requires us to keep.