আমাদের সম্পর্কে
২৪৭ কল রিসিভার পরিচালনা করে Jagat IT Limited, একটি বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান, ঢাকা, বাংলাদেশ। আমরা TutorJagat, RentJagat আর MarriageJagat এর মতো সেবাও চালাই।
ছোট ও মাঝারি ব্যবসার সবচেয়ে সাধারণ সমস্যা হলো ফোন ধরতে না পারা। দোকান সামলাতে গিয়ে ফোন বেজে থেমে যায়, আর গ্রাহক অন্য জায়গায় চলে যায়। এই সেবা সেই সমস্যার জন্যই বানানো: একটি ০৯৬ নম্বর, যেখানে কল এলে যন্ত্র ধরে, বাংলায় উত্তর দেয়, আর দরকার হলে আপনার মোবাইলে রিং করে।
লাইসেন্স ও অপারেটর
নম্বরগুলো ICC Communication Ltd এর IPTSP লাইসেন্সে চলে। Jagat IT Limited তাদের অনুমোদিত রিসেলার।
আমাদের প্রতিশ্রুতি
- অনুমোদনের আগে কোনো টাকা নয়
- দাম সাইটে যা লেখা, তাই। লুকানো খরচ নেই
- আপনার পরিচয়পত্র শুধু নিবন্ধনের কাজে, নির্দিষ্ট সময় পর মুছে যায়
About us
247 Call Receiver is operated by Jagat IT Limited, a Bangladeshi software company based in Dhaka, Bangladesh. We also run TutorJagat, RentJagat and MarriageJagat.
We give small and medium businesses a 096 IP telephone number with automatic call answering in Bangla, so no customer call goes unanswered. The numbers run under the IPTSP licence of ICC Communication Ltd; Jagat IT Limited is an authorised reseller of ICC.